News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ৩৫টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে 
Image

ত্রিপুরায় ৩৫টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে 

আগরতলা, ১২ আগস্ট: ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। আজ সকাল ৮ টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ৬ হাজার ৯০৯টি। তার মধ্যে ২ হাজার ১০৩টি আসনে ভোট   গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। বাকি ৪৮০৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ হাজার ৭৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তাছাড়া, রাজ্যের ৩৫টি ব্লকে মোট ২ হাজার ২১৯টি ভোট কেন্দ্রে গণনা চলছে। তাতে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্যের প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন রয়েছে। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top