News Flash

  • Home
  • দেশ
  • বানভাসিদের জন্য মানিকচকে চালু কন্ট্রোল রুম
Image

বানভাসিদের জন্য মানিকচকে চালু কন্ট্রোল রুম

মালদা, ১২  আগস্ট ( হি. স.) : মালদার ভূতনির বানভাসিদের জন্য মানিকচকে এবং জেলা সদরে ২৪ ঘণ্টার জন্য খোলা হল কন্ট্রোল রুম। মানিকচকে  রাত্রিযাপন করে নজরদারি চালাবেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। জেলা শাসক জানান, ‘আজ বিকেলে জনপ্রতিনিধি, বিধায়ক, পুলিশ, সহযোগী সমস্ত বিভাগকে নিয়ে বৈঠক হয়েছে।  মানিকচক ব্লকে এবং জেলা সদরে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হচ্ছে। দুর্গতদের জন্য প্রথম দফায় ৪০ কুইন্টাল চিঁড়া, গুড়, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। দুর্গতদের ত্রিপল দেওয়া হয়েছে। কয়েকটি স্কুলে ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।  দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। ফ্লাড সেন্টারগুলিতে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপদ স্থানে সরিয়ে আনা ও যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ফ্লাড সেন্টারগুলিতে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় ওষুধপত্র মজুত করা হয়েছে। বিশেষ করে সাপে কাটা ওষুধ ও অন্য প্রয়োজনীয় ওষুধ রাখা হচ্ছে। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। শিশুখাদ্য, পশুখাদ্য ও অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরিস্থিতি তদারকির জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা থেকে ৬ জন আধিকারিককে মানিকচকে পাঠানো হচ্ছে। মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তাঁরা সোমবার থেকে কাজ শুরু করবেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top