News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোকাফা ব্লকের অধীনে সব কয়টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি জয়ী
Image

বোকাফা ব্লকের অধীনে সব কয়টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি জয়ী

আগরতলা, ১২ আগস্ট: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বোকাফা ব্লকের অধীনে সব কয়টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী জয়যুক্ত হয়েছে। 

প্রসঙ্গত, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বোকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির একটি আসনে, কাঞ্চন নগর পঞ্চায়েতের ২  টি আসনে ও পূর্ব বগাফা পঞ্চায়েতের ৬ টি আসনে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছে। আজকে বোকাফা ব্লকের অধীনে হয়ে যাওয়া ত্রিস্তর নির্বাচনের ফলাফল  কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে ১ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী ২৩৩টি ও তিপ্রামথা দলের প্রার্থী জৈন মালা ত্রিপুরা ১৫০টি ভোট পেয়েছে। একই পঞ্চায়েতের ২ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী রিনা সরকার ভোট পেয়েছেন ২৩৭ টি ও তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী বাজন্তী জমাতিয়া  ১৫১ টি ভোট পেয়েছে।  

বোকাফা ব্লকের অধীনে পূর্ব বোকাফা গ্রামপঞ্চায়েতের ৪ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী লক্ষী বালা দেবনাথ ভোট পেয়েছে ৮০ টি ও তিপ্রামথা দলের প্রার্থী সুব্রজি রিয়াং ভোট পেয়েছে ৫৫ টি, ৫নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী নির্মল রিয়াং ভোট পেয়েছে ৭৮টি এই আসনে তিপ্রামথা দলের প্রার্থী কমল রিয়াং ভোট পেয়েছে ৬৭ টি, ৬ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী সিমা দাস ভোট পেয়েছে ৭৬ টি ও তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী গীতা দাস ভোট পেয়েছে ৬৯ টি, ৭ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী শ্যামল দাস ভোট পেয়েছে ১৮৮ টি তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী সঞ্জয় দাস ভোট পেয়েছে ৩৪ টি, ৮ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী রাকেশ দাস ভোট পেয়েছে ১৭৮ টি তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী পবিত্র কুমার দাস ভোট পেয়েছে ৪০ টি, ৯ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী দুলাল দাস ভোট পেয়েছে ৩৩ টি তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী সুনিল চন্দ্র দাস ভোট পেয়েছে ৩০ টি।  

অপরদিকে বোকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির ৫ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী কৃষ্ণা রিয়াং ভোট পেয়েছে ৩৮৩ টি তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী রসবন্তী রিয়াং ভোট পেয়েছে ২০৭ টি।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top