News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষককে পিটিয়ে মারার ঘটনায় উত্তপ্ত উদয়পুর

শিক্ষককে পিটিয়ে মারার ঘটনায় উত্তপ্ত উদয়পুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ আগস্ট: মেয়ের একটি অভিযোগের উপর ভিত্তি করে শিক্ষককে বাজার থেকে তোলে নিয়ে নিজ বাড়িতে আক্রমণ করে হত্যার  গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা মন্দির নগর উদয়পুরে।গত বৃহস্পতিবার উদয়পুরে অভিজিৎ দে নামে এক শিক্ষককে সেন্ট্রাল রোড থেকে শংকর কর্মকার সহ কয়েকজন মিলে তুলে নিয়ে যায় সংকর কর্মকারের বাড়িতে।  অভিযোগ সংকর কর্মকারের মেয়ের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেছে ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে তাকে উদয়পুর সেন্ট্রাল রোড থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয়।এমনকি ঐ শিক্ষকের স্ত্রীকেও ওই বাড়িতে খবর দিয়ে আনা হয়। সেখানে আসলে শিক্ষক এবং তার স্ত্রীকে মারধর করে বেশ কয়েকজন মিলে। এমনকি গুরুতর আহত অবস্থায় শিক্ষক অভিজিৎ দেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতেই রক্ত বমি শুরু করেন শিক্ষক অভিজিৎ দে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে জিবিতে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবিতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top