News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম শহীদান দিবস পালিত
Image

ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসু শহীদান দিবস পালন করা হয় ছাত্র যুব ভবনে। রবিবার ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম শহীদান দিবস ছাত্র যুব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা শহীদ ক্ষুদিরাম বসুদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

স্বাধীনতার পরও আমাদের দেশে অশিক্ষা দারিদ্রতা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেশের সরকার এখনো দেশ থেকে দারিদ্রতা মোচন করতে পারেনি। ছাত্র যুব সমাজ এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করতে পারেনি। বেকারত্ব যুব সমাজকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আজকের এই দিনে ছাত্র যুব সমাজকে শহীদ ক্ষুদিরাম বসুদের আত্ম বলিদান এর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করে উদ্বুদ্ধ হতে হবে বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top