শ্রীনগর, ১১ আগস্ট (হি.স.): রবিবার সকালে ফের উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান।জানা গেছে, সেইসঙ্গে আবারও শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের কোকেরনাগে শনিবার সেনা-জঙ্গি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই কিস্তওয়াড়ে রবিবার সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এও জানা যাচ্ছে, এদিন কয়েকজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা। উল্লেখ্য, শনিবার কাশ্মীরের কোকেরনাগ এলাকায় জঙ্গি দমন অভিযানে নেমেছিল সেনা। সেইসময় চলে গুলির লড়াই। সেই সংঘাতেই আহত হন দুই সেনা। গুরুতর জখম অবস্থায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁদের।
রবিবার সকালে ফের অশান্ত উপত্যকা, জঙ্গিদের খোঁজে অভিযান বাহিনীর
Releated Posts
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…


















