News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউয়ের বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

লখনউয়ের বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

লখনউ, ১১ আগস্ট (হি.স.): লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন শিমুল বড়ুয়া নামে এক বাংলাদেশি নাগরিক। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে জাল নথি তৈরি করে লখনউ থেকে ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশ্যে ছিল তাঁর। ব্যাঙ্কক যাওয়ার জন্য আশিস রায়ের নামে তিনি জাল পাসপোর্ট তৈরি করেছিলেন বলে অভিযোগ।   বিমানবন্দরে গ্রেফতার করার পর তাঁকে সরোজিনী নগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সরোজিনী নগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে একাধিক নামের দুটি জাল পাসপোর্ট, দুটি আধার কার্ড এবং একটি ব্যাঙ্ককের ট্যুরিস্ট ভিসা উদ্ধার করা হয়েছে।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top