News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা আগরতলা প্রেস ক্লাবের

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা আগরতলা প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। এখনো পর্যন্ত বাংলাদেশে পাঁচজন সাংবাদিক নিহত এবং শতাধিক সাংবাদিক নিগৃহীত হয়েছেন।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অস্থির রাজনৈতিক পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে দেশের শতাধিক সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন। কর্মরত পাঁচ জন সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপর এ ধরনের আক্রমণ ও হত্যাকাণ্ডের ঘটনা খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার।

বাংলাদেশের সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার আগরতলা প্রেসক্লাবে এক প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করা হয়। প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ প্রবীণ সাংবাদিকরাও এই প্রতিবাদ বিক্ষোভের শামিল হন।

বাংলাদেশ অবিলম্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বন্ধ করতে এবং সাংবাদিক হত্যাকাণ্ডের ষষ্ঠ তদন্ত ক্রমে উপযুক্ত বিচারের ব্যবস্থা করতে আগরতলা প্রেসক্লাবের তরফ থেকে দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও আগরতলা প্রেস ক্লাবের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top