News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই টিজিটিএ হলঘরে  মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত

খোয়াই টিজিটিএ হলঘরে  মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ আগস্ট: টিজিটিএ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার খোয়াই টিজিটিএ হলঘরে  মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।খোয়াই টিজিটিএ হলঘরে এক সাড়া জাগানো রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, টিজিটিএ খোয়াই বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য, বাম নেতৃত্ব সুখেন্দু বিকাশ দে থেকে শুরু করে অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে ২৫ জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে কর্মচারী মহলে ভালো সারা লক্ষ্য করা যায়। উদ্যোক্তারা জানান সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করা হবে বলে তারা জানিয়েছেন।

রক্তের অভাবে যাতে কারোর প্রাণহানি না ঘটে সে কথা মাথায় রেখেই তারা এ ধরনের সামাজিক কর্মসূচিতে শামিল হয়েছেন বলেও জানান। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্তরের জনগণকে রক্তদান শিবিরের  এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top