News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক পৃথক বিএসএফ-র অভিযানে ২ বাংলাদেশী নাগরিক সহ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার 
Image

পৃথক পৃথক বিএসএফ-র অভিযানে ২ বাংলাদেশী নাগরিক সহ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার 

আগরতলা, ১০ আগস্ট: পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ। গোপন সংবাদের ভিত্তিতে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করে।পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালানকারীদের প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। অভিযানে ২০টি গবাদিপশু, ১২০০ কেজি চিনি, ১৪ কেজি গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতি আরও জানান, আজ ভোরে বিএসএফ এবং মধুপুর থানার যৌথ অভিযানে সন্দেহভাজন ২ জন মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী বলে স্বীকার করেন। ভারতীয় দালালের সাহায্যে তারা ত্রিপুরাশ প্রবেশ করেছেন। আরও জানা গিয়েছে, তারা গৃহপরিচারিকার চাকরি পেতে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল।

এদিকে, বেশ কয়েকটি এলাকায় অভিযানে বিএসএফ জওয়ানরা ২০টি গবাদি পশু,১২০০ কেজি চিনি,১৪ কেজি গাঁজা এবং কয়েক লক্ষ টাকার অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে।

বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং বর্তমানে হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top