নয়াদিল্লি, ৯ (আগস্ট হি.স.): অলিম্পিকে দ্বিতীয় সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। প্যারিসে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সোনা না জিতলেও দেশকে একটি পদক এনে দিয়েছেন ভারতীয় তারকা। প্যারিস অলিম্পিকে রুপো জয়ী নীরজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “নীরজ চোপড়া শ্রেষ্ঠত্বের ব্যক্তিত্ব! বারবার সে নিজের প্রতিভা দেখিয়েছে। ভারত উচ্ছ্বসিত যে সে আরও একটি অলিম্পিক সাফল্য নিয়ে ফিরে এসেছে। রুপো জয়ের জন্য তাঁকে অভিনন্দন।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে এক্স-এ লিখেছেন, “প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন নিক্ষেপে অসাধারণ কৃতিত্ব এবং রুপো পদক জেতার জন্য নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। তিনি কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার প্রতীক। তাঁর সাফল্য সমগ্র দেশকে আনন্দিত করেছে।”

অলিম্পিকে রুপো জয়ী নীরজকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা প্রতিরক্ষা মন্ত্রীরও
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















