News Flash

  • Home
  • দিনের খবর
  • জলাধার থেকে ছাড়া জল নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

জলাধার থেকে ছাড়া জল নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : জলাধার থেকে ছাড়া জল মঙ্গলবার সকালের মধ্যেই পৌঁছে যাবে এই রাজ্যের তিন জেলাতে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সংশ্লিষ্ট জেলার সমস্ত বিধায়কদের এই মর্মে কড়া নজরদারি ও জলের গতিবিধির উপর সদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব চেম্বারে তিনি আরও বলেন, আগামীকাল নদীতে কোটাল রয়েছে। গঙ্গার জল বাড়ছে। উদ্ধার ও ত্রাণ এর কাজে সাহায্যের জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে। উল্লেখ্য, তেনুঘাট সবচেয়ে বেশি জল ছেড়েছে। পাশাপাশি মাইথন ও পাঞ্চেৎ থেকেও বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হয়েছে। মন্ত্রী ও বিধায়কদের এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল আটটা নাগাদ জল পৌঁছবে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে, হুগলি জেলার আরামবাগ ও খানাকূল, পূর্ব মেদিনীপুরের ঘাটাল। তিন জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top