রুদ্রপ্রয়াগ, ৫ আগস্ট (হি.স.): কেদারনাথে সোমবার পঞ্চম দিনে পড়ল পুণ্যার্থীদের নিরাপদে উদ্ধারকাজ। আকাশপথে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হচ্ছে তীর্থযাত্রীদের। রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, শ্রী কেদারনাথ ধাম যাত্রা রুটে উদ্ধার ও তল্লাশি অভিযান পঞ্চম দিনও মতো অব্যাহত রয়েছে। রবিবার গভীর সন্ধ্যা পর্যন্ত স্নিফার ডগের সাহায্যে তল্লাশি অভিযান অব্যাহত ছিল এবং লিঞ্চোলি থেকে রামবাদা এলাকা পর্যন্ত তল্লাশি অভিযান শেষ হয়েছে, সেখানে আর কেউ আটকে নেই।ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ এবং চিনুক বিমানের সাহায্যে এয়ারলিফ্ট উদ্ধার অভিযান শুরু হয়েছে। এমআই ১৭ বিমান যাত্রীদের চারধাম হেলিপ্যাডে অবতরণ করিয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত, এমআই, চিনুক এবং ছোট হেলিকপ্টারের সাহায্যে কেদারনাথ থেকে ১৩৩ জনকে নিরাপদে এয়ারলিফ্ট করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে।

কেদারনাথে পঞ্চম দিনে পড়ল উদ্ধারকাজ, আকাশপথে আনা হচ্ছে পুণ্যার্থীদের
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















