News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিজ ঘর থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ জুলাই: 
তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকাতে নিজ ঘরেই এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

জানা গেছে, অনেক আগেই সুস্মিতার মা মারা গেছে । বর্তমানে সুস্মিতা তার বাবা এবং ছোট বোন সহ থাকত। জানা গেছে, এক সময় সুস্মিতার বাবা বিশু দাস কর্মসূত্রে বহিঃ রাজ্যে থাকলেও বর্তমানে তেলিয়ামুড়াতেই রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে বাড়ির লোকরা দেখতে পায় সুস্মিতা তার নিজ ঘরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। যথারীতি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। শেষ সংবাদ পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে। এভাবে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে পাঠরতা তৃতীয় সেমিস্টারের সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে একদিকে যেমন শোকের আবহ তৈরি হয়েছে, পাশাপাশি ব্যাপক গুঞ্জন চলছে। একটা অংশ থেকে অনুমান করা হচ্ছে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে প্রণয় সংক্রান্ত কিছু থাকতে পারে, যদিও ঘটনার তদন্ত চলছে দাবি পুলিশের।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top