News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধীদের বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ বিজেপি দল
Image

বিরোধীদের বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ বিজেপি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ জুলাই:
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক  প্রতিনিধি দল বাগবাসা থানায়  দ্বারস্থ হয়। এই প্রতিনিধি দলের দাবি হচ্ছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যেসব ফ্ল্যাগ ফেস্টুন বসানো হয়েছে রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেস দলের কিছু দুষ্কৃতিরা ভারতীয় জনতা পার্টি প্রচার  সজ্জা নষ্ট করে  করে দিচ্ছে।

সারাদিন উৎসাহ সহকারে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের প্রচার অভিযান এবং ফ্লাগ ফেস্টুন দিয়ে বাকবাসা গঙ্গানগর এলাকাকে সাজানোর চেষ্টা করে যায়। যখন ভারতীয় জনতা পার্টির উৎসাহী সদস্যরা রাতে নিজ নিজ বাড়িতে আশ্রয় নেয় তখন বিরোধী দলের দুষ্কৃতীরা তাদের প্রচারসজ্জা নষ্ট করার প্রয়াস চালায়।

তাই তাদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা জেলা পরিষদের মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মার নেতৃত্বে এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে বাগবাসা থানায় একটি ডেপুটেশন প্রদান করেন।

ডেপুটেশন প্রদান করে জয়জিত শর্মা বলেন যদি বিরোধী দলের সদস্যদের এত বড় ক্ষমতা থাকে তাহলে তারা দিনের আলোতে ভারতীয় জনতা পার্টি প্রচারসজ্জা নষ্ট করুক। নির্বাচনের বাক্সে লড়াই করুক বিরোধীরা। এভাবেই বিরোধীদের তোপ দাগলেন তিনি।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top