News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে ফটিকরায় বিধানসভায় বাড়ি বাড়ি প্রচার বিজেপির
Image

পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে ফটিকরায় বিধানসভায় বাড়ি বাড়ি প্রচার বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ জুলাই:
ত্রিস্তর পঞ্চায়ত নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। ফটিকরায় বিধানসভায় বাড়ি বাড়ি প্রচারে নামলেন গ্রাম পঞ্চায়েত, জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। দিনভর প্রচারে মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানে প্রতিশ্রুতির বন্যা প্রার্থীদের মুখে।

ত্রিপুরায় বেজে গেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণডঙ্কা। আগামী আট আগষ্ট রাজ্যে অনুষ্ঠিত হবে জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জন্য ভোটগ্রহন। এবারে কুমারঘাট ব্লক এলাকায় ৫৩০ টি আসনে অনুষ্টিত হবে নির্বাচন। আসন্ন নির্বাচনকে নজরে রেখে ঊনকোটি জেলার সংশ্লিষ্ট ব্লক এলাকায় প্রচারে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি।

প্রতিদিন সকাল থেকেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা বেড়িয়ে পরছেন বাড়ী বাড়ী ভোট চাইতে। মঙ্গলবার ফটিকরায় বিধানসভাধীন মশাউলি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে জনসম্পর্কে বের হন বিজেপি মনোনিত প্রার্থীরা। ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন তারা।

বিগত সরকারের সমালোচনা করে তারা প্রতিশ্রুতি দিলেন বিগত পাঁচ বছরে গ্রাম থেকে শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে। পুনরায় বিজেপির অধিনে পঞ্চায়েত গঠিত হলে মিটিয়ে দেওয়া হবে গ্রামবাসীদের বর্তমান সমস্যাগুলো। জিলা পরিষদের ১৩ নম্বর তপঃশিলি সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী অমলেন্দু দাস জানান, প্রচারে বেড়িয়ে ভালো সাড়া মিলছে গ্রামের মানুষের। গ্রামাঞ্চলে কিছু জীবন্ত সমস্যায় দিন কাটাতে হচ্ছে মানুষকে।

আগামীদিনে সেইসব সমস্যাও নিরসন করার চেষ্টা হবে বলে জানান বিজেপি প্রার্থী। নিজের জয় নিয়েও আশাব্যাক্ত করলেন প্রার্থী। নির্বাচনে নিজেদের জয় হাসিল করতে বর্তমানে রিতিমতো ওভারটাইম খাটছেন শাসক দলীয় প্রার্থী থেকে নেতাকর্মীরা। ভোট আসতেই এলাকায় রাজনৈতিক প্যারেড জমে উঠলেও গনদেবতাদের রায় কার পক্ষে যাবে তা বলবে ভোট ফলাফলই।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top