News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওবিসি সংরক্ষণ বিলের সপক্ষে সঞ্জয়, এএপি নেতা বললেন বিজেপি দলিত বিরোধী
Image

ওবিসি সংরক্ষণ বিলের সপক্ষে সঞ্জয়, এএপি নেতা বললেন বিজেপি দলিত বিরোধী

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ওবিসি সংরক্ষণ বিলের সপক্ষে সওয়াল করলেন আম আদমি পার্টি (এএপি)-র সাংসদ সঞ্জয় সিং। এএপি নেতা সঞ্জয় বলেছেন, বিজেপি দলিত বিরোধী দল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, “বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণী, উপজাতি, সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান, শিখ বিরোধী।”এরপরই তিনি বলেছেন, “যদি এই ওবিসি সংরক্ষণ বিল আসে এবং বিজেপির যদি উদ্দেশ্য পরিষ্কার হয়, তাহলে তাদের বিল পাস করা উচিত। এই বিলটি দেশের অনগ্রসর শ্রেণীর মানুষের স্বার্থে এবং আমরা এই বিলটিকে একবার নয়, ১০০০ বার সমর্থন করব…আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই যে আপনার দল এবং আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার হয়, তাহলে এর চেয়ে ভালো বিল আর হতে পারে না। জনসংখ্যার ভিত্তিতে ওবিসিদের জন্য সংরক্ষণ করা উচিত…এই বিলের বিরোধিতা করে, গোটা দেশের সামনে বিজেপি নিজেদের আসল চেহারা উন্মোচিত করেছে।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top