News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার
Image

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার

আগরতলা, ২৭ জুলাই: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নং ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএম প্রার্থী দিলেও প্রচারে তাদের তেমন কোন সাড়া পরিলক্ষিত হচ্ছে না।  পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নং ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম দাস। বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।

 যদিও এই ১৭ ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।কংগ্রেস ও  সিপিআইএম তাদের প্রার্থী দিয়েছে। তবে প্রচারে দেখা যাচ্ছে না তাদের। ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী উত্তম দাস। 

ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রার্থী উত্তম দাস বলেন,  বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিগত ছয় বছরের কাজকর্মের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে চলেছেন তিনি। উন্নয়নের নিরিখেই জনগণ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top