News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে প্রবীণদের বন্ধ হওয়া মেডিসিন বিভাগ পুনরায় চালুর দাবি
Image

জিবি হাসপাতালে প্রবীণদের বন্ধ হওয়া মেডিসিন বিভাগ পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: 
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ২০২০ সালে চালু হওয়া প্রবীণদের জন্য মেডিসিন বিভাগ  বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে একদিকে যেমন রোগীরা সমস্যার সম্মুখীন হয়েছেন, অন্যদিকে প্রায় ২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মচ্যুত হয়েছেন। 

জিবি হাসপাতালে চার বছর আগে উদ্বোধন হয়েছিল প্রবীনদের মেডিসিন বিভাগ।  আঞ্চলিক জেরিয়ারট্রিক সেন্টার হিসেবে পরিচিত। এই ওয়ার্ডটি  বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে চলছিল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি। এই সেন্টারটি ১৪ অক্টোবর ২০২০ সালের নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। জিবি হাসপাতালের এই ওয়ার্ডটি বন্ধ হওয়ার কারণে  ২৯ জন স্বাস্থ্য কর্মী চাকরিচ্যুত হয়েছে। কর্মচ্যুত ওইসব স্বাস্থ্যকর্মীরা অবিলম্বে প্রবীনদের জন্য জিবি হাসপাতালে এই ওয়ার্ডটি পুনরায় চালু করার জন্য জোরালো দাবি জানিয়েছেন। এব্যাপারে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top