News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রদেশ সভাপতির উপস্থিতিতে কমলাসাগরে গুরুত্বপুর্ন সাংগঠনিক বৈঠক বিজেপির
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রদেশ সভাপতির উপস্থিতিতে কমলাসাগরে গুরুত্বপুর্ন সাংগঠনিক বৈঠক বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কাজারিয়া কমিউনিটি হলে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই দলীয় নেতারা সভা সমাবেশ শুরু করে দিয়েছেন। সোমবার বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কাজারিয়া কমিউনিটি হলে দলীয় নেতা কর্মী ও সমস্ত প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শামিল হন।

বৈঠকে প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিধায়িকা অন্তরা সরকার দে, কমলসাগর  মন্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ এবং জেলা পরিষদের প্রার্থীসহ অন্যান্যরা।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য অবাধ ও শান্তিপূর্ণ ভোটের মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করার আহ্বান জানান। সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top