News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোষ্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে গলা টিপে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা
Image

পোষ্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে গলা টিপে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই: পোষ্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে গলা টিপে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা। ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়াস্থিত বেলতলি পোষ্ট অফিসে। ধৃত যুবকের নাম রতন ঘাটোয়াল (২৫)।

ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকাল ১১টা নাগাদ ঐ যুবক বেলতলি পোষ্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে জিজ্ঞেস করে যে এখানে এলপিজি গ্যাসের কানেকশন নেওয়া যায়? উত্তরে মহিলা কর্মী জানান যে এখানে শুধু আরডি এবং সেভিংসের পাস বই করা হয়। আচকাই অফিসে নির্জনতার সুযোগ নিয়ে মহিলা কর্মীকে গলা চেপে ধরে যুবকটি এবং পোষ্ট অফিসের ক্যাশে থাকা নগদ,অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে।

কিন্তু মহিলা কর্মীর চিৎকার শুনতে এলাকার লোকজন পোষ্ট অফিসে ছুটে আসে এবং যুবকটিকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তী সময় খোয়াই মহিলা থানার পুলিশ ছুটে আসে এবং  রতন ঘাটোয়ালকে আটক করে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top