News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণ সমিতির ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন মেয়র
Image

কল্যাণ সমিতির ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতির ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক কুমার মজুমদার।  ১৯৫৩ সালে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল।

বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলায়ও তাদের একটা আলাদা স্থান রয়েছে। গত ২৭ বছর ধরে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত খেলায় অংশগ্রহণ করে আসছে। কখনো সি ডিভিশন আবার কখনো বি ডিভিশনে তারা অংশগ্রহণ করে। গত ২০১৭ সাল থেকে বি ডিভিশন খেলায় তারা অংশগ্রহণ করে আসছে। এবছর ও রাজ্যের ছেলেদের এবং একজন মাত্র বহিরার্জ্যের খেলোয়াড় নিয়ে শক্ত দল গঠন করেছে তারা। কোচ নিযুক্ত হয়েছেন সুবোধ দেববর্মা।  খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে তাদের অনুশীলন।

গত বছর তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে তৃতীয় স্থান অধিকার করেছিল। এ বছরও ভালো খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তাদের লক্ষ্য বলে জানান কোচ সুবোধ দেববর্মা। আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার  খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেন । মেয়র দীপক মজুমদার ছাড়াও  এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ ক্লাবের কর্মকর্তারা।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top