News Flash

  • Home
  • দিনের খবর
  • ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বালুরঘাটে বিজেপির আন্দোলন
Image

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বালুরঘাটে বিজেপির আন্দোলন

বালুরঘাট,  ১৯ জুলাই (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নিরপেক্ষতা ও পুনর্বাসনের দাবিতে বিজেপির আন্দোলন চলছে। এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল পক্ষ থেকে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয়, যেখানে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ পৌরসভার অন্যান্য পরিষেবা উন্নয়নের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১০ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর, পৌরসভার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং বুলডোজার দিয়ে ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। বিজেপির শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, নিরপেক্ষভাবে ফুটপাত দখল মুক্ত করতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের তদন্ত ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে বলে দাবি জানান।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top