News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোয়ালপাড়ায় পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ সন্দেহভাজন দুই ডাকাত
Image

গোয়ালপাড়ায় পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ সন্দেহভাজন দুই ডাকাত

গোয়ালপাড়া (অসম), ১৮ জুলাই (হি.স.) : গোয়ালপাড়ায় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে গুলিবিদ্ধ হয়েছে সন্দেহভাজন দুই ডাকাত তথা ব্যবসায়ী অশোক গোয়েলের আততায়ী। গুলিবিদ্ধ হয়ে আহত দুই ডাকাত আসান আলি এবং জাহিদুল ইসলামকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে গোয়ালপাড়া জেলার অন্তর্গত আগিয়া থানার পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল আসান আলি এবং জাহিদুল ইসলাম। তখন পুলিশ সন্দেহভাজন দুই ডাকাত পুলিশ এনকাউন্টারে আহত হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৪ জুলাই রাতে গোয়ালপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী অশোক গোয়েলকে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে প্রথমে গত মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে মরনৈ থানার অন্তর্গত বলদমারি গ্ৰামে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। জাহিদুল পেশায় গাড়ি চালক। সে ডাকাত দলের গাড়ি চালাত। পুলিশের জেরায় আসান আলির নাম এবং সে কোথায় আত্মগোপন করে আছে তা বলে দেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল পুলিশ আসান আলিকে গ্রেফতার করে। আসান আলি ছিল গোয়েলের গাড়ি চালক।

অনুপুঙ্খ তদন্তের জন্য গতকাল রাতে পুলিশ সন্দেহভাজনদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছিল। তখন তারা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। তাদের রুখতে পুলিশ গুলি চালিয়েছে।

ব্যবসায়ী অশোক গোয়েলকে খুনের সঙ্গে মোট চারজন জড়িত বলে তদন্তকারী পুলিশ আধিকারিকরা মনে করছেন। পুলিশের সন্দেহ, ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত অসমের বাইরে, সম্ভবত পার্শ্ববর্তী মেঘালয়ে আত্মগোপন করেছে। পুলিশ অবশ্য মেঘালয় পুলিশের সঙ্গে এ সম্পর্কে যোগাযোগ করছে বলে জানা গেছে।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top