News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনার বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ, বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি
Image

সোনার বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ, বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি

কলকাতা, ১৪ জুলাই (হি.স.): যাত্রী বেশে সোনার বিস্কুট পাচার করার সময় বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী। ভারত বাংলাদেশের বনগাঁ পেট্রাপোল বন্দরের ঘটনা। বিএসএফ জানিয়েছে, পেট্রাপোল বন্দর দিয়ে যাত্রী বেশে বাংলাদেশ থেকে ভারতে আসছিল ওই পাচারকারী। তল্লাশির সময় গোপনাঙ্গের মধ্যে দিয়ে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ৭০০ গ্রাম , বর্তমানে ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৫১ লক্ষ ৩৩ হাজার ৯১৩ টাকা। ধৃতের নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। বাংলাদেশের ঢাকার বাসিন্দা সে। উদ্ধার হওয়ার সময় বিস্কুট ও ধৃত পাচারকারীকে পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়ন।  

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top