News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি, মানুষ রুখে দিচ্ছেন’, উচ্ছ্বসিত মমতা
Image

‘এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি, মানুষ রুখে দিচ্ছেন’, উচ্ছ্বসিত মমতা

কলকাতা, ১৩ জুলাই, (হি স): “অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন।” উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব শনিবার এভাবেই মানুষকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   শনিবার বিকেলেই মুম্বই থেকে শহরে ফিরলেন তিনি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা এ কথা বলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, “সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল। আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে।” এই জয় আগামী ২১ জুলাই ‘শহিদদের’ উৎসর্গ করা হবে বলে জানান তিনি।  উপনির্বাচনের ফল বলছে মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি।   সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও ওই তিন কেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। সেই দিক থেকে দেখতে গেলে লোকসভা ভোট মেটার দেড় মাসের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় জোড়াফুল ফোটাল রাজ্যের শাসকদল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top