News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর চন্দ্রপুর মোটরস্ট্যান্ড এলাকায় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে পুর নিগমের উচ্ছেদ অভিযান
Image

রাজধানীর চন্দ্রপুর মোটরস্ট্যান্ড এলাকায় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে পুর নিগমের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: শুক্রবার রাজধানীর চন্দ্রপুর মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুর নিগমের পূর্ব জোনের উদ্যোগে উচ্ছেদ অভিযান সংঘটিত করা হয়।

এদিনের এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পুরনিগমের জনৈক আধিকারিক জানান, পুর নিগম এলাকায় ফুটপাত সহ পাবলিক জায়গা দখল করে যে সকল ভেন্ডার তাদের পসরা সাজিয়ে বসেছেন তাদের বিরুদ্ধে এদিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত যারা অবৈধ দোকানিরা রয়েছেন অর্থাৎ যাদের কাছে  বৈধ লাইসেন্স নেই, বা ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও যারা এর নিয়ম না মেনেই দোকান খুলে বসেছেন তাদের বিরুদ্ধে এদিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত ফুটপাত দখল মুক্ত করতে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেই জন্য পুর নিগম এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আধিকারিক।

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top