News Flash

  • Home
  • খেলা
  • সুইডেনে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাটলেটিক্স থেকে সোনা জয়ের লক্ষ্যে মিতালীর অনুশীলন
Image

সুইডেনে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাটলেটিক্স থেকে সোনা জয়ের লক্ষ্যে মিতালীর অনুশীলন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ১৩-২৫ আগষ্ট সুইডেনে গুটেনবার্গ শহরে অনুষ্ঠেয় ২৬তম বিশ্ব মাষ্টার্স এথলেটিক্স আসরে ভারতীয় দলের হয়ে অংশ নিচ্ছেন ত্রিপুরার ৬ অ্যাথলেট। আগামী ১০ আগষ্ট বিমানে আগরতলা থেকে মুম্বাই হয়ে গুটেনবার্গের উদ্যেশ্যে রওনা হবেন তারা।

এই আসরে ৮০০ মি. ও ১৫০০মি. দৌড়ে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন রাজ্যের সোনার মেয়ে রানীর বাজার প্লে সেন্টারের মিতালী দেবনাথ। তিনি পদক জয়ের লক্ষ্যে প্রতিদিন দু বেলা  সকাল বিকাল কঠোর অনুশীলন করে যাচ্ছেন। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য জিদ। সে কারোর কাছে হার মানতে রাজি নয়। ফিলিপাইন্সে অনুষ্ঠিত গত মাষ্টার্স এশিয়ান গেইমসে তার প্রিয় ইভেন্টে দু-দুটি সোনা জিতেছেন। বিশ্ব আসরে আবারও পদক জয়ের আশায় নিরলস অনুশীলন করে যাচ্ছেন শ্রদ্ধেয় গুরু তথা প্রাক্তন প্রশিক্ষক ধীরেন্দ্র দেবনাথের কাছে। রানীর বাজারবাসী সহ অনেক ক্রীড়া প্রেমীরাই আশা বাদী, মিতালী ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে স্বর্ণপদক জয় করবেই।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top