জম্মু, ১১ জুলাই (হি. স.): উপত্যকায় বেড়েছে জঙ্গি হামলার ঘটনা, প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামলো কংগ্রেস। কেন্দ্রে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ দিনই রিয়াসিতে তীর্থযাত্রীদের গাড়িতে জঙ্গি হামলা হয়। এছাড়া পুঞ্চ, রাজৌরিতেও হামেশাই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। আর এর প্রতিবাদেই বৃহস্পতিবার জম্মুতে কংগ্রেসের তরফ থেকে মিছিল হয়। মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় কংগ্রেসের নেতা–কর্মীরা।
জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা বিকার রসুল ওয়ানি বলেন, জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে, আমাদের প্রতিবাদ এই হামলার বিরুদ্ধে। আমরা কেন্দ্রের কাছে উত্তর চাই যে, এই সমস্যার সমাধান কবে হবে। আমাদের দাবি নিরাপত্তা বাহিনীর জওয়ান এবং উপত্যকার বাসিন্দারা সকলেই যেন নিরাপদ থাকে।

