News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ ঘন্টায় বিহারে বজ্রাঘাতে মৃত্যু ১২ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের
Image

২৪ ঘন্টায় বিহারে বজ্রাঘাতে মৃত্যু ১২ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের

পাটনা, ৮ জুলাই (হি.স.): বিগত ২৪ ঘন্টায় বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে প্রাণ হারালেন ১২ জন। সোমবার মুখ্যমন্ত্রী দফতর (সিএমও) থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় বজ্রাঘাতে জামুইয়ে ৩ জন, কাইমুরে ৩ জন, রোহতাসে ২ জন, সহরসাতে একজন মারা গিয়েছেন।
এছাড়াও সরণে একজন, ভোজপুরে একজন এবং গোপালগঞ্জে একজন মারা গিয়েছেন। বজ্রাঘাতে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top