News Flash

  • Home
  • দেশ
  • ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত, শপথ নিলেন জেএমএম কার্যকরী সভাপতি
Image

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত, শপথ নিলেন জেএমএম কার্যকরী সভাপতি

রাঁচি, ৪ জুলাই (হি.স.): ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। রাজভবনে আয়োজিত হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবু সোরেন-সহ অন্যান্যরা।

জমি দুর্নীতি মামলায় গত সপ্তাহে জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর তারপরেই বৃহস্পতিবার ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। হেমন্তের পথ প্রশস্ত করতে বুধবার রাতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন চম্পাই সোরেন। তারপরই সরকার গড়তে চেয়ে রাজভবনে চিঠি দেন হেমন্ত। বৃহস্পতিবার হেমন্ত-সহ ঝাড়খণ্ডের ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানান রাজ্যপাল। সেই মতো ইন্ডি জোটের নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন হেমন্ত সোরেন। রাজ্যপাল তাঁদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান, আর বৃহস্পতিবার বিকেলেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top