News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তিকে গলা কেটে খুনের চেষ্টা
Image

প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তিকে গলা কেটে খুনের চেষ্টা

আগরতলা, ৪ জুলাই:  প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তিকে গলা কেটে খুনের চেষ্টা  করা হয়েছে। আহত ব্যক্তির অভিযোগ, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার শ্যালক ও সম্বন্ধি মিলে হত্যার চেষ্টা করেন। গতকাল রাতে ওই ঘটনায়  ধর্মনগরের পশ্চিম রাধাপুর চার নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে দমকলবাহিনী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম রাধাপুর এলাকার জনগন ধর্মনগরের বাসিন্দা নিমাই দেবনাথকে অবস্থায় পড়ে থাকতে দেখে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। ওই ব্যক্তির গলায় দায়ের আঘাতে শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ব্যক্তির ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

জনৈক চিকিৎসক জানিয়েছেন, মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তি নিমাই দাস অভিযোগ করেন, পারিবারিক কোনো এক বিবাদকে কেন্দ্র করে তার শ্যালক ও সম্বন্ধি মিলে গলায় দায়ের কোপ বসায়। যদিও ঘটনার তদন্তে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top