News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১ জুলাই লাগু হচ্ছে নতুন ৩টি ফৌজদারি আইন, মুছে যাবে ব্রিটিশ আমলের নিয়ম
Image

১ জুলাই লাগু হচ্ছে নতুন ৩টি ফৌজদারি আইন, মুছে যাবে ব্রিটিশ আমলের নিয়ম

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): নতুন ৩টি ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এই ৩টি নতুন ফৌজদারি আইনের সৌজন্যে বিচার ব্যবস্থা আরও সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

এই নতুন আইনের ফলে কোনও ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যে কোনও থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী। দীর্ঘ ১৫০ বছরের আইনে বদল আসছে ভারতে, দেশে লাগু হচ্ছে নতুন আইন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রায় বিরোধীশূন্য লোকসভায় নতুন ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিল পাশ হয়। রাজ্যসভা হয়ে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সম্মতি স্বাক্ষরের পরেই দেশে কার্যকর হতে চলেছে ১ জুলাই।

পয়লা জুলাই থেকে থেকেই ভারতে কার্যকর হবে দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি নতুন আইন। ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দিয়ে এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’-এর বদলে আসতে চলেছে ‘ভারতীয় সাক্ষ্য আইন’।

Releated Posts

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top