News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : দ্রাবিড়ের মতে দুই দলই সেরা
Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : দ্রাবিড়ের মতে দুই দলই সেরা

বারবাডোজ, ২৯ জুন (হি. স.):বারবাডোজের কেনসিংটন স্টেডিয়ামে শনিবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল। আর টানা ১০ বছর পর ফাইনালে উঠেছে ভারত।

গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেই হারের স্মৃতি ভুলে নতুন একটি ফাইনাল খেলতে নামবে ভারত এমনটাই বলছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় বলেছেন, ‘কিভাবে সামনে এগিয়ে যেতে হয় খেলোয়াড়রা তা জানে। গতবার আহমেদাবাদে যা হয়েছে তা থেকে বেরিয়ে আসবে। আমি এতটুকু নিশ্চিত যে তারা ইতিহাস নিয়ে কিছু ভাববে না। আমি মনে করি দুটি দলই এই টুর্নামেন্টের সেরা দল। দক্ষিণ আফ্রিকা এবং ভারত এই টুর্নামেন্টে তারা তাদের সেরা ক্রিকেট খেলেছে। আশা করি এই কথার সঙ্গে সবাই একমত হবেন।’

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top