News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতা এবং বদলির প্রতিবাদে পথ অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা
Image

শিক্ষক স্বল্পতা এবং বদলির প্রতিবাদে পথ অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা

আগরতলা, ২৯ জুন: শিক্ষক স্বল্পতা এবং বদলির প্রতিবাদে আমবাসা থানা সংলগ্ন গোপাল সর্দার পাড়া হাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। অতিসত্বর শিক্ষক নিয়োগের দুই দিনের সময়সীমা বেঁধে দিয়ে ছাত্র ছাত্রীরা শেষে বিদ্যালয়ে ফিরে গিয়েছে।

জনৈক ছাত্র জানিয়েছে, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে আমবাসা থানা সংলগ্ন গোপাল সর্দার পাড়া হাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমবাসা – কমলপুর সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য বিদ্যালয়ে বদলি করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে অবরোধে সামিল হয়েছে তারা। তাদের দাবি, অতিসত্বর বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। তা হলে শিক্ষক বদলি করা যাবে না। আগামী দুই দিনের মধ্যে দাবি পূরণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top