News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি ও হরিয়ানায় আপাতত চলবে বৃষ্টি, মধ্য মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সতর্কতা
Image

দিল্লি ও হরিয়ানায় আপাতত চলবে বৃষ্টি, মধ্য মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সতর্কতা

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): পরিস্থিতি একেবারেই অনুকূল, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে বর্ষা। শুরু হয়েছে বৃষ্টিও। দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, ৩০ জুন ও পয়লা জুলাই বিহারের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আইএমডি জানিয়েছে, মধ্য মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, ৩০ জুন পঞ্জাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ১ জুলাইও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশের বিভিন্ন অংশেও ১ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হরিয়ানা, চন্ডীগড় এবং দিল্লিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডেও। সবমিলিয়ে দেশের বিভিন্ন অংশেই আগামী কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top