News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩০ জুন ফের শোনা যাবে মন-কি-বাত, প্রধানমন্ত্রীর বার্তা শোনার প্রতীক্ষায় দেশবাসী
Image

৩০ জুন ফের শোনা যাবে মন-কি-বাত, প্রধানমন্ত্রীর বার্তা শোনার প্রতীক্ষায় দেশবাসী

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): লোকসভা ভোটের জন্য প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ৩০ জুন (রবিবার) আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন-কি-বাত। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম মন-কি-বাত অনুষ্ঠান। ৩০ জুন মন-কি-বাত অনুষ্ঠানটি হবে ১১১-তম পর্ব।

বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী কি বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় সমগ্র দেশবাসী।

Releated Posts

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top