News Flash

Image

চিরাগের হাতে হাত, সংসদে প্রবেশ কঙ্গনার

নয়াদিল্লি, ২৬ জুন (হি. স.) : একসময় একই সিনেমায় অভিনয় করেছিলেন। এবারে লোকসভাতেও দেখা গেল একসঙ্গে। নির্বাচনে জিতে রাজনীতিতে নতুন‍ভাবে পথচলা শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত ও চিরাগ পাসোয়ান। বুধবার সংসদে স্পিকার নির্বাচনের দিনও একসঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে কঙ্গনা-চিরাগকে। দেখা হতেই প্রথমে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন দুজনে। এরপরেই হাতে হাত রেখে সংসদে প্রবেশ করেন তাঁরা। কঙ্গনা-চিরাগের এই বিশেষ রসায়ন নজর কেড়েছে অনেকের।

উল্লেখ্য, একসময় বলিউডে পা রেখেছিলেন লোক জনশক্তি পার্টির নেতা তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। ২০১১ সালে তাঁর প্রথম ছবি ‘মিলে না মিলে হাম’। সেই ছবিতেই চিরাগের বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্গনা।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুরকেন্দ্র থেকে জয়ী হয়েছেন এলজেপি নেতা চিরাগ। অন্যদিকে মাণ্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে জিতেছেন কঙ্গনা। বিজেপি ও এলজেপি উভয় দলই এনডিএ শিবিরের। ঘটনাচক্রে, বড় পর্দার এই জুটি বর্তমানে রাজনীতির ময়দানে রয়েছেন এনডিএ জোটেই।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top