News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১
Image

সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১

আগরতলা, ২৫ জুন: গতকাল গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। 

সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে তামসাবাড়ী এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানে তামসাবাড়ি এলাকা থেকে এক নেশাকারবারি মুশফিকুর রহমানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪গ্রাম ব্রাউন সুগার, ২৮ বোতল ফেন্সিডিল ও এসকফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে  এনডিপিএস ঊারায় মামলা নেওয়া হয়েছে। আজ দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি আশ্বাস না পেলে আন্দোলন প্রত্যাহার নয়, হুঁশিয়ারি জেএআরসি ও জেএসি-র

আগরতলা, ২০ জুন : আগামী ২৪ জুন থেকে ঘোষিত অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি মুখ্যমন্ত্রী কিংবা…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top