News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনে এসেই শপথ নিতে হবে, সায়ন্তিকাকে চিঠি রাজ্যপালের
Image

রাজভবনে এসেই শপথ নিতে হবে, সায়ন্তিকাকে চিঠি রাজ্যপালের

কলকাতা,২৫ জুন (হি. স.) : শপথ গ্রহণ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি চর্চা।এর মাঝেই তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ফিরিয়ে দিলো রাজভবন। শপথ নিতে রাজভবনে না আসলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে। থাকতে পারে বিধায়কের পদ খারিজ হওয়ার সম্ভবনাও।

সামান্য ব্যবধানে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে জয় ছিনিয়ে নিয়ে বরাহনগরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।নব নির্বাচিত এই বিধায়ক রাজভবনে গিয়ে নয়, শপথ বাক্য পাঠ করতে চান বিধানসভার অধ্যক্ষের কাছে। এই মর্মে রাজভবনে একটি চিঠি পাঠান তিনি। মঙ্গলবার রাজভবন থেকে সেই চিঠিরই পালটা উত্তর পৌছাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিন পাতার একটি চিঠিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্পষ্ট ভাবে লেখেন, রাজভবনে এসেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ নিতে হবে। চিঠিতে মুখ্যমন্ত্রী সহ রাজভবনে শপথ নেওয়া বিধায়কদের নাম উল্লেখ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।শপথ নিতে রাজভবনে না আসলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এমনকি চিঠিতে শপথবাক্য পাঠ নিয়ে সুপ্রিম কোর্টে রায়ও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বরাহনগরের তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করে রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয়। সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকাকে রাজভবনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।বিধায়িকার বক্তব্য, কে শপথবাক্য পাঠ করাবেন চিঠিতে সে কথা উল্লেখ করা হয়নি। সোমবার বিধানসভার স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করতে চেয়ে সায়ন্তিকা পালটা চিঠি পাঠান সি ভি আনন্দ বোসকে।প্রত্তুতরে মঙ্গলবার তৃণমূল পার্থীকে তিন পাতার চিঠি পাঠায় রাজভবন।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top