News Flash

  • Home
  • দেশ
  • ”বিকশিত ভারত”-এর স্বপ্ন পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত কৃষি : শিবরাজ চৌহান
Image

”বিকশিত ভারত”-এর স্বপ্ন পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত কৃষি : শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): ”বিকশিত ভারত”-এর রূপকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত হল কৃষি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে কৃষির এই গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন… ”বিকশিত ভারত”-এর স্বপ্ন পূরণের জন্য কৃষি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত… কৃষির মাধ্যমে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়… আমরা শীঘ্রই ১০০ দিনের জন্য আমাদের বিভাগীয় পরিকল্পনা জারি করব।”

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অনুষ্ঠান বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে৷ তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী-কিষাণ সম্মান নিধির অর্থ প্রদান করবেন।” শিবরাজ আরও বলেছেন, “আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। পিএম ফসল বিমা যোজনার মাধ্যমে ৪ কোটিরও বেশি কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে। বিশ্বব্যাপী দাম বৃদ্ধি সত্ত্বেও, কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার পাচ্ছেন।”

Releated Posts

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top