News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরিকাণ্ডে এক চোর সহ উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার
Image

চুরিকাণ্ডে এক চোর সহ উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানীর বলদাখাল এলাকায় চুরির ঘটনায় সুজিত দাস নামে এক কুখ্যাত চোরকে আটক করছে পুলিশ। পূর্ব আগরতলা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে চুরি যাওয়া কিছু সরঞ্জাম।

পূর্ব আগরতলা থানার ওসি জানান, শনিবার চন্দ্রপুর বলদাখাল এলাকার বিজয় সরকার নামে এক ব্যক্তি অভিযোগ জানায় গত ২৮ মে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৬ জুন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা।
ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পান সমস্ত কিছু উলটপালট হয়ে আছে। তারপর দেখেন স্বর্ণালংকার সহ ২৫ হাজার টাকা নেই। পুলিশ মামলা হাতে নিয়ে এলাকার কুখ্যাত চোর সুজিত দাস নামে একজনকে চন্দ্রপুর থেকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে এই চুরির ঘটনার সাথে সে যুক্ত। তার সাথে আরো একজন জড়িত রয়েছে। তারপর তাকে জোর জিজ্ঞাসাবাদের পর পুলিশ স্বর্ণের চেইন এবং কানের দুল উদ্ধার করে। ধৃত চোরের বাড়ি রানীরবাজার বৃদ্ধনগর এলাকায়। তার বিরুদ্ধে আগেও দুটি চুরির মামলা থানায় রয়েছে। ওসি আরো জানান অপর চোরকে আটক করে বাকি সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top