মোদীজির নেতৃত্বে এনডিএ জোটের শরিকরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-র জোটের শরিকরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আশাবাদী বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ আশা ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি-এনডিএ সরকার গঠন হতে চলেছে। হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর এদিন এনডিএ সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়েছেন।

এই বৈঠকে যোগ দেওয়ার প্রাক্কালে অনুরাগ ঠাকুর বলেছেন, “আমি হামিরপুরের ভোটারদের কাছে কৃতজ্ঞ…প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি-এনডিএ সরকার গঠিত হতে চলেছে…আসন্ন সময়ে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব…মোদীজির নেতৃত্বে এনডিএ জোটের শরিকরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”