News Flash

  • Home
  • দিনের খবর
  • শরিকি সমর্থন পেয়ে গেলেন নরেন্দ্র মোদী, সংসদীয় নেতা বেছে নিল এনডিএ
Image

শরিকি সমর্থন পেয়ে গেলেন নরেন্দ্র মোদী, সংসদীয় নেতা বেছে নিল এনডিএ

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। শরিকি সমর্থন পেয়ে গেলেন তিনি, মোদীকেই সংসদীয় নেতা হিসেবে বেছে নিল এনডিএ। বিজেপি সংসদীয় দলের নেতা, এনডিএ সংসদীয় দলের নেতা এবং লোকসভার নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেন, “আমি আবারও লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভার নেতা, বিজেপি ও এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন। আমি তা সর্বান্তকরণে সমর্থন করি।” এই প্রস্তাব সমর্থন করেন নীতিন গড়করিও।

এরপর টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন। এনডিএ সংসদীয় দলের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি(ইউ) প্রধান নীতিশ কুমারও লোকসভার নেতা, বিজেপি এবং এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে মোদীর নামকরণের প্রস্তাবকে সমর্থন করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান একনাথ শিন্ডেও এনডিএ সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নামকরণের প্রস্তাবকে সমর্থন করেছেন।

Releated Posts

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top