News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নোয়াগাং বাজারে জনজাতি উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত 
Image

নোয়াগাং বাজারে জনজাতি উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত 

আগরতলা, ৬ জুন: পানিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত করা হয়। বর্তমানে গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের। 

আজ বৃহস্পতিবা ছিল এখানের হাট বার ভোরবেলা থেকেই ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো। ভোরবেলা থেকেই রাজ্য এবং বহিঃরাজ্যের রাজ্যের পাইকাররা ভিড় জমান বাজারে।নোয়াগাং বাজারে বেশির ভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী রাজ্যের বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্যেও বাজারজাত করা হয়। লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস, বিভিন্ন শাকসবজি রাজ্যের বিভিন্ন এলাকায় এবং আসামেও বাজারজাত হয়। 

নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রাঙলং(হালাম) এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ধর্মনগর, পানিসাগর, পেচারথল, কুমারঘাট রাজ্যের বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামে এখানকার উৎপাদিত সামগ্রী ফসল বাজারজাত হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয়। রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও রাজ্যের উৎপাদিত কাঁঠাল পাঠানো হয়। 

তিনি বলেন, কয়েক সপ্তাহ পরে আসবে জুমের চিনার, যারও খুব চাহিদা রয়েছে এবং এই এলাকায় এর ফলন খুব বেশি হয়। রাঙলং সম্প্রদায় তথা হালাম সম্প্রদায়ের লোকেরা বেশি বসবাস করেন এবং এই বাজারে রাংলং জনগোষ্ঠীর আধিপত্য রয়েছে |

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top