News Flash

Image

বরাক উপত্যকায় বন্যা, আকাশপথে কাছাড়ে গেল অতিরিক্ত এনডিআরএফ

যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার তিন জেলাডিমা হাসাওত্রিপুরামণিপুর এবং মিজোরাম

গুয়াহাটি১ জুন (হি.স.) : বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১ নম্বর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) একটি অতিরিক্ত দল পাঠানো হয়েছে। অতিরিক্ত দলকে আজ শনিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক (এলজিবিআই) বিমানবন্দর থেকে আকাশপথে কাছাড় জেলার কুম্ভিরগ্রাম বিমানবন্দরে এবং সেখান থেকে জেলা সদর শহর শিলচরে নিয়ে যাওয়া হয়েছে।

এই দল ইতিমধ্যে বরাক উপত্যকায় মোতায়িত এনডিআরএফ টিমের সঙ্গে সম্মিলিতভাবে বন্যার্তদের উদ্ধারে নিয়োজিত হবে।

প্রসঙ্গত, এনডিআরএফ বরাবরই বন্যা বা অন্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের উদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনডিআরএফ দক্ষ এবং অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত সব ধরনের পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৭ মে থেকে টানা বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাশাপাশি ডিমা হাসাও এবং কারবি আংলঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিমা হাসাওয়ের বুক চিরে ধাবিত পাহাড় লাইনের কয়েকটি স্থান, হাফলং-শিলচর মহাসড়ক, মেঘালয়ের সোনাপুরে ধস পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বরাক উপত্যকার তিন জেলা, ডিমা হাসাও, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম।

Releated Posts

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top