News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবার পুর নিগমের পরিচালনায় আগরতলায় শুরু হতে চলেছে আরেকটি হাসপাতাল
Image

এবার পুর নিগমের পরিচালনায় আগরতলায় শুরু হতে চলেছে আরেকটি হাসপাতাল

আগরতলা, ৩০ মে: রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শীঘ্রই আগরতলা আরেকটি সিভিল হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই হাসপাতালের পরিচালনায় থাকবে আগরতলা পুর নিগম। আজ কাঁসারীপট্টিস্হিত পুর নিগমের পুরনো অফিস পরিদর্শনকালে এমনটাই দাবি করলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।

এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে বলেন, রাজ্যে দুটি রেফারেল হাসপাতাল জিবি ও আইজিএম’এ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সে কথা মাথায় রেখে শহরে আরেকটি হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার। যে হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম। 

এদিন তিনি আরও বলেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আরও একটি হাসপাতাল তৈরি হতে যাচ্ছে। 

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top