News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের মহকুমা শাসকের কার্যালয়ে রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠক
Image

কৈলাসহরের মহকুমা শাসকের কার্যালয়ে রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠক

আগরতলা, ২৮ মে :আজ কৈলাসহরের মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এদিনের বৈঠকে মহকুমা শাসক প্রদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মো: বদরুজ্জামান, আশীষ সেনগুপ্ত, সি.পি.আই.এম নেতা বিশু দাস, নীলকান্ত সিনহা সহ অতিরিক্ত মহকুমাশাসক নব কুমার জমাতিয়া, ডেপুটি মাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ আরও অন্যান্য আধিকারিকরা।

মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন, আগামী চার জুন আসন্ন লোকসভা ভোটের গননা হবে। কৈলাসহর মহকুমার অধীনে থাকা ৫৩-কৈলাসহর এবং ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের গননা হবে আর.কে.আই স্কুলে। ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই গননা কেন্দ্রের সমস্ত কাজ হবে। গননা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তেরো জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং দুইজন অতিরিক্ত এজেন্ট বাইরে থাকবে। মূল তেরোজন কাউন্টিং এজেন্টের মধ্যে কেউ অসুস্থ হলে দুইজন অতিরিক্ত এজেন্টদের মধ্যে কেউ এসে কাজ সম্পন্ন করবে। তাছাড়া কাউন্টিং এজেন্টরা গননা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইড লাইন রয়েছে সেটা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমাশাসক প্রদীপ সরকার।

তাছাড়া আগামীকাল ঊনত্রিশ মে বুধবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসক অফিসে ঊনকোটি জেলা ভিত্তিক প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুস্টিত হবে বলেও মহকুমাশাসক প্রদীপ সরকার জানিয়েছেন।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top