News Flash

  • Home
  • দেশ
  • মোদীর বিদায়ের পালা, ৪ জুন আমাদের সরকার গঠন হবে : লালুপ্রসাদ যাদব
Image

মোদীর বিদায়ের পালা, ৪ জুন আমাদের সরকার গঠন হবে : লালুপ্রসাদ যাদব

পাটনা, ২৮ মে (হি.স.): আগামী ৪ জুন ইন্ডি জোটের সরকার গঠন হবে দেশে। মঙ্গলবার এমনই দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। একইসঙ্গে কটাক্ষ করে লালু বলেছেন, মোদীর এবার বিদায়ের পালা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, “আমরা শীঘ্রই ফলাফল জানতে পারব। প্রধানমন্ত্রী মোদী এবার বিদায় নেবেন।”

লালুপ্রসাদ যাদব এদিন প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলছেন, তিনি জৈবিক নন, তিনি একজন ‘অবতার’।” লালুকে প্রশ্ন করা হয় ৪ জুন ভোটের ফল ঘোষণার দিন কী হবে, উত্তরে আরজেডি প্রধান বলেন, “আমাদের সরকার ৪ জুন গঠিত হবে।”

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top