নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার শীর্ষ আদালতে কেজরিওয়াল আবেদন জানিয়েছেন, এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হোক তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। স্বাস্থ্যজনিত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ বাড়ানোর আবেদন করেছেন কেজরিওয়াল।
উল্লেখ্য, আবগারি মামলায় প্রায় ৫০ দিন তিহার জেলে কাটানোর পর গত ১০ মে জেল থেকে মুক্তি পান কেজরিওয়াল। ১ জুন পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে শীর্ষ আদালত। দলীয় সূত্রের খবর, জেলে থাকাকালীন কেজরিওয়ালের ৭ কেজি ওজন কমেছে। আর তাই ৭-দিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।



















